ঢাকায় নামতে পারল না ১০ ফ্লাইট
ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:৩৬ এএম
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ১০টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম, ভারতের কলকাতা ও ব্যাংককে অবতরণ (ডাইভার্ট) করেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শাহজালাল বিমানবন্দরগামী ১০টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়েছে।
এদিকে, দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় মৌসুমের...