বাংলাদেশের কোনো মানুষই অক্ষম নয় : সমাজকল্যাণ উপদেষ্টা
জানুয়ারি ৭, ২০২৬, ০৫:২৮ পিএম
‘প্রতিবন্ধী শব্দের কোনো অর্থ আমার কাছে নেই। সব মানুষকে আমি দেখি সম্ভাবনাময়, মেধাময়। প্রতিবন্ধী শব্দটা থেকে বের হতে হবে। বাংলাদেশের কোনো মানুষই অক্ষম নয়, আমি দেখি, প্রত্যেকেই সম্ভাবনাময় ও প্রতিভাবান’— মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বুধবার (৭ জানুয়ারি) ঢাকায় মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা...