× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৮:০২ পিএম

নারীদের জন্য রাষ্ট্রীয়ভাবে নির্বাচনি প্রচার তহবিলের প্রস্তাব সমাজকল্যাণ উপদেষ্টার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৮:০২ পিএম

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : সংগৃহীত

নারীদের জন্য রাষ্ট্রীয়ভাবে নির্বাচনি প্রচার তহবিলের প্রস্তাব দিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, যা বিদ্যমান অসমতা দূর করতে সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ প্রস্তাব দেন তিনি।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, নারী প্রার্থীদের সমস্যা সমাধানে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। শারমীন মুরশিদ আরও বলেন, দয়ার ওপর রাজনীতি টিকবে না; রাজনৈতিক দল নারীদের জায়গা না দিলে তাদের নিজেরাই তা তৈরি করতে হবে। তিনি সমান নির্বাচনি সুযোগ ও নারী প্রার্থীদের জন্য ক্যাম্পেইন ফান্ডের প্রয়োজনীয়তাও জোর দিয়েছেন।

তিনি বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ এখনো সংকটময় অবস্থায় রয়েছে। ১৯৫৪ সালের নির্বাচনে নারীরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করলেও ২০২৫ সালে আমরা এখনো সংরক্ষিত আসন বা মনোনয়ন নিয়ে তর্ক করছি, যা প্রগতি নয় বরং পশ্চাৎগমন।

শারমীন মুরশিদ বলেন, সংরক্ষিত আসন থেকে কেউ প্রকৃত নেতা হয়ে ওঠে না; অধিকার নিতে হয়, নিজের জায়গা তৈরি করতে হয়। তিনি নারীদের জন্য রাষ্ট্রীয়ভাবে নির্বানি প্রচার তহবিলের প্রস্তাব দিয়েছেন, যা বিদ্যমান অসমতা দূর করতে সাহায্য করবে।

তিনি বলেন, নারীদের বিরুদ্ধে অনলাইন সহিংসতা মোকাবিলায় একটি ২৪/৭ সাইবার মনিটরিং ও কুইক রেসপন্স ইউনিট গঠনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের কার্যক্রম আগামী ১৭ জানুয়ারি ঘোষণা করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!