নির্বাচন সামনে রেখে সেনাপ্রধানের রংপুর এরিয়া পরিদর্শন
জানুয়ারি ২৭, ২০২৬, ০৩:৪৩ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে রংপুর এরিয়া পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন, প্রয়োজনীয়...