× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৭:৩১ পিএম

সাভারে ফিজিওথেরাপি ইনস্টিটিউটের ভিত্তি, কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৭:৩১ পিএম

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : রূপালী বাংলাদেশ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাভার ও কুমিল্লা সেনানিবাস সফর করে দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রমের উদ্বোধন এবং একটি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান প্রথমে সাভার সেনানিবাস সংলগ্ন আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০ শয্যাবিশিষ্ট এই প্রতিষ্ঠানে স্নায়ুরোগ ও পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং অভিযানিক দায়িত্বে বা বিভিন্ন দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হবে।

প্রতিষ্ঠানটিতে প্রচলিত ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপির পাশাপাশি আধুনিক রোবোটিক পুনর্বাসন চিকিৎসা চালুর পরিকল্পনা রয়েছে।

পরে সেনাবাহিনী প্রধান কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লার নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেন এবং ৫০০ শয্যাবিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আইএসপিআর জানায়, ২০১৫ সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসের নিজস্ব স্থানে এরিয়া সদর দপ্তর কুমিল্লা কর্তৃক প্রদত্ত ৫ একর জমির ওপর আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লার একাডেমিক কার্যক্রম শুরু হয়।

বর্তমানে কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে ৭ দশমিক ০৭ একর জমির ওপর নিজস্ব অর্থায়নে নির্মিত স্থায়ী ক্যাম্পাসে কলেজটির কার্যক্রম শুরু হয়েছে।

বর্তমানে এ কলেজে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছয়টি ব্যাচ থেকে মোট ২৮৩ জন শিক্ষার্থী চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশ ও বিদেশে কর্মরত রয়েছেন।

এ ছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজটির স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Link copied!