আর কতদিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস
জুলাই ১২, ২০২৬, ১০:১৬ পিএম
দেশজুড়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাত আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে ভারি বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে...