× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৯:১৩ এএম

বৃষ্টিতে বিপর্যস্ত নগরবাসী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৯:১৩ এএম

রাজধানীর মতিঝিলে বৃষ্টির পানিতে হাঁটু পানি।    ছবি- সংগৃহীত

রাজধানীর মতিঝিলে বৃষ্টির পানিতে হাঁটু পানি। ছবি- সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত হয়েছে। এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে নগরবাসী। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১২টার পর থেকে শুরু হয় বৃষ্টি। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এর প্রবণতা অব্যাহত রয়েছে। জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করেই ঘর থেকে বের হয়েছেন মানুষ।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ সারাদিন মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও শঙ্কা রয়েছে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময় দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এ ছাড়া আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এমনকি ঢাকা, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার কথাও বলা হয়েছে পূর্বাভাসে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Link copied!