× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৯:৩৭ পিএম

মন্থার প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৯:৩৭ পিএম

আবহাওয়া অফিস। ছবি- সংগৃহীত

আবহাওয়া অফিস। ছবি- সংগৃহীত

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সারা দেশে পাঁচ দিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই পাঁচ দিন দেশের কোথাও কম আবার কোথাও বেশি বৃষ্টিপাত হতে পারে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে। পরদিন বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

আগামীকাল মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল দিয়ে অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করবে। মূল আঘাত করবে অন্ধ্রপ্রদেশে। এ সময় আমাদের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, ‘আগামী বুধবার ঘূর্ণিঝড়টি স্থলভাগে থেকে দুর্বল হলে এর প্রভাব আমাদের দেশে পড়তে পারে। এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি ঝরতে পারে।’

রূপালী বাংলাদেশ

Link copied!