গোলড়া হাইওয়ে পুলিশ : মাসে ৮ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ
ডিসেম্বর ১৫, ২০২৫, ০৭:০৬ পিএম
মানিকগঞ্জ সদর উপজেলার তরা ব্রিজ থেকে ঢাকা–আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার নয়ারহাট পর্যন্ত এলাকায় চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে গোলড়া হাইওয়ে থানার নামে নিয়মিত মাসিক চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত একটি তালিকা অনুযায়ী, এই সীমানার মধ্যে চলাচলকারী পরিবহন, সিএনজি, লেগুনা, পোশাকশিল্পের শ্রমিক পরিবহন, ড্রাম ট্রাক ও কুরিয়ার সার্ভিসসহ বিভিন্ন যানবাহন থেকে প্রতি...