× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০২:৫০ পিএম

মিরপুরে বাসে গুলি-আগুন, গ্রেপ্তার ২

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০২:৫০ পিএম

বাসে গুলি-আগুনের ঘটনার অন্যতম হোতা নেছার। ছবি: সংগৃহীত

বাসে গুলি-আগুনের ঘটনার অন্যতম হোতা নেছার। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে চাঁদা না দেওয়ায় যাত্রীবাহী বাসে গুলিবর্ষণ ও আগুনের ঘটনার অন্যতম হোতা নেছার এবং তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর থেকে তাদের আটক করে সেনাবাহিনী। শনিবার (৪ অক্টোবর) তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে, শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় নেছারের নেতৃত্বে তার সহযোগীরা আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়।

বাসের চালক জানান, সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারায় বাস থামাতে বলেন। বাস থামানোর পর তারা চালক ও সহকারীকে পিটিয়ে নামিয়ে দেন। এ সময় যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে পড়েন। পরবর্তীতে দুর্বৃত্তরা বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে আগুন ধরিয়ে দেয়।

বাস কর্তৃপক্ষ অভিযোগ করে জানায়, কিছুদিন আগে নেছার নামে এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করেছিল। এ ঘটনার সাথেও তার সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছেন তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!