× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৭:২০ এএম

বন্ধ এমারেল্ড অয়েলের দাম বাড়ল ৪৭ শতাংশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৭:২০ এএম

বন্ধ এমারেল্ড অয়েলের দাম বাড়ল ৪৭ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের উৎপাদনসহ ব্যাবসায়িক কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। একই সঙ্গে দুই বছরের বেশি সময় ধরে আর্থিক হিসাব বন্ধ রয়েছে। তার পরেও সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে। এ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ তদন্তে নামলেও তাতে সহযোগিতা করেনি কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৪ মে এমারেল্ড অয়েলের শেয়ারদর ছিল ১৪ দশমিক ১০ টাকা, যা ২ জুন লেনদেন শেষে দাঁড়িয়েছে ২০ দশমিক ৭০ টাকায়। অর্থাৎ, এক মাসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৬ দশমিক ৬০ টাকা বা ৪৭ শতাংশ।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ফলে কোম্পানিটির দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। তবে এর কোনো জবাব দেয়নি কোম্পানি কর্তৃপক্ষ। এদিকে কয়েক বছর ধরে উৎপাদন বন্ধ রয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের। এছাড়া ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে আর্থিক হিসাব প্রকাশ করছে না কোম্পানি কর্তৃপক্ষ। এর মাধ্যমে বিনিয়োগকারীদের কোম্পানির প্রকৃত অবস্থা সম্পর্কে অন্ধকারে রাখা হয়েছে।

আর্থিক হিসাব প্রকাশ বন্ধের সঙ্গে সঙ্গে কোম্পানিটি থেকে ২০২৩ সালের পর থেকে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রাপ্তিও বাদ হয়ে গেছে। এ কোম্পানি থেকে সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ১ টাকা বা ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল। উল্লেখ্য, ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯১ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা ৪৫ দশমিক ৫০ শতাংশ।

রূপালী বাংলাদেশ

Link copied!