× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৭:১০ এএম

আমেরিকায় ‘ফুটবল যুদ্ধ’ লিখলেন রাজীব মণি দাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৭:১০ এএম

আমেরিকায় ‘ফুটবল যুদ্ধ’ লিখলেন রাজীব মণি দাস

ফুটবল এক আবেগের নাম। ফুটবলকে ঘিরেই সবশ্রেণির মানুষের মধ্যে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। আসন্ন ফুটবল বিশ্বকাপ উন্মদনাকে কেন্দ্র করে রাজীব মণি দাস ব্যতিক্রমী রচনা ও চিত্রনাট্যে নির্মাণ হলো ‘ফুটবল যুদ্ধ’। নাটকটি পরিচালনা করেছেন পলাশ মণি দাস। ফুটবল যুদ্ধে অংশগ্রহণ করেছেন আখম হাসান, পুনম হাসান জুঁই, কাজী রাজু, সাহেলা আক্তার, ফরিদ হোসাইন, জাহাঙ্গীর আলম, আলতাব হোসেন, আল মামুন রূপান্ত, আহমেদ রানা প্রমুখ।

এ নিয়ে রাজীব মণি দাস বলেন, ‘ফুটবল এ দেশের মানুষের প্রাণের খেলা। হাজার হাজার মাইল দূরে আরম্ভ হতে যাচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আমি বর্তমানে আমেরিকায় অবস্থান করছি, এখানে থেকে ফুটবল নিয়ে নাটক লিখব না তা কি করে হয়। সেই চিন্তা থেকে দেশের মানুষ ও প্রবাসীদের কথা চিন্তা করেই ফুটবল যুদ্ধ নাটকটি রচনা করেছি। ফুটবল উন্মদনায় কি ঘটতে পারে ব্যতিক্রম কিছু দেখতে পাবে দর্শক।’

পলাশ মণি দাস বলেন, ‘ফুটবলকে ঘিরে সারাদেশের প্রায় মানুষ নির্ঘুম রাত্রি আনন্দে উপভোগ করে খেলা। আর সেটা যদি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল তাহলে তো কথাই নেই। ফুটবল খেলা আসলেই বাংলাদেশ আর্জেন্টিনা ও ব্রাজিল দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বাবা-মা, ভাই-বোন, প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, একে অপরের শত্রু হয়ে উঠে। এ রকম সাংঘাতিক ফুটবলপ্রেমী মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর।’

 

রূপালী বাংলাদেশ

Link copied!