× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৭:১৭ এএম

রেমিট্যান্স আয় পাঠাতে প্রবাসীদের পছন্দের শীর্ষ তালিকায় ব্র্যাক ব্যাংক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৭:১৭ এএম

রেমিট্যান্স আয় পাঠাতে প্রবাসীদের পছন্দের শীর্ষ তালিকায় ব্র্যাক ব্যাংক

টানা পাঁচ বছর ধরে প্রবাসী রেমিট্যান্স আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জনের পর ব্র্যাক ব্যাংক এখন ২০২৮ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় রেমিট্যান্স ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে এটি ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

রেমিট্যান্স গ্রাহকদের কাছে সেবার দ্রুততা, নিরাপত্তা ও সহজলভ্যতার গুরুত্ব ক্রমেই বাড়ছে। এই পরিবর্তিত চাহিদার প্রেক্ষাপটে ব্র্যাক ব্যাংক বৈশ্বিক পার্টনারশিপ, দেশব্যাপী সেবা নেটওয়ার্ক, ডিজিটাল উদ্ভাবন এবং প্রবাসী বাংলাদেশি (এনআরবি) ও তাদের পরিবারের জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে রেমিট্যান্স ব্যাংকিংয়ে আরও সক্ষমতা অর্জন করেছে।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘২০২৬ সালের এপ্রিল মাসে ব্র্যাক ব্যাংক রেমিট্যান্স আয়ে দেশের ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এটি প্রমাণ করে, প্রবাসী বাংলাদেশিরা তাদের কঠোর পরিশ্রমে অর্জিত আয় দেশে পাঠানোর ক্ষেত্রে আমাদের ওপর আস্থা রেখেছেন। আমরা সব সময়ই নিরাপদ, স্বচ্ছ ও সহজলভ্য রেমিট্যান্স চ্যানেল নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্র্যাক ব্যাংক প্রবাসী পরিবারের আর্থিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতেও অবদান রেখে চলেছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!