× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৭:০৯ এএম

গুরুতর অসুস্থ হান্নান শেলী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৭:০৯ এএম

গুরুতর অসুস্থ হান্নান শেলী

ভালো নেই গুণী অভিনেতা আব্দুল হান্নান শেলী। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি। এই অভিনেতার শারীরিক অবস্থা এতটাই নাজুক যে, বর্তমানে তিনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে গ্রামের বাড়ি পাবনা অবস্থান করছেন হান্নান শেলী।

এই অভিনেতা অসুস্থ থাকলেও সেভাবে কেউ খোঁজ নিচ্ছেন না বলে জানা গেছে। সম্প্রতি তার সহকর্মী অভিনেতা এম কে এইচ পামির দেখতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে সহশিল্পীর এই চরম সংকটের কথা তুলে ধরেছেন।

দীর্ঘদিন পর সহশিল্পীকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি আব্দুল হান্নান শেলী। সে কথা জানিয়ে অভিনেতা পামির বলেন, ‘আমাকে দেখার পর শেলী ভাই যে কী খুশি হয়েছেন, তা আপনাদের বলে বোঝাতে পারব না। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেনÑ ‘আমি অসুস্থ হওয়ার পর থেকে এ পর্যন্ত কেউ আমাকে দেখতে আসেনি, আপনি এসেছেন পামির ভাই, আমার যে কী ভালো লাগছে!’ এ কথা বলেই তিনি কেঁদে ফেললেন।’

হান্নান শেলীর বর্তমান শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতির কথা উল্লেখ করে পামির আরও বলেন, ‘শেলী ভাই এতটাই অসুস্থ যে উঠে দাঁড়ালে পুরো শরীর কাঁপে। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। তার পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে।’

সহশিল্পীর এই কঠিন সময়ে বিনোদন অঙ্গনের কর্মী, ভক্ত ও অনুরাগী সবার কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন এম কে এইচ পামির। তিনি বলেন, ‘আমরা সবাই শেলী ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ তায়ালা যেন দ্রুত সুস্থ করে দেন শেলী ভাইকে, আমিন।’

প্রসঙ্গত, অভিনেতা আব্দুল হান্নান শেলী বড় ও ছোট পর্দার পরিচিত মুখ। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কিত্তনখোলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’ এবং ওটিটি প্ল্যাটফর্মে দারুণ সাড়া জাগানো ‘দুই দিনের দুনিয়া’। অসংখ্য দর্শকপ্রিয় নাটকে তার সাবলীল অভিনয় বহুবার প্রশংসিত হয়েছে।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তীব্র ঝোঁক থাকায় স্কুল ও কলেজ জীবন থেকেই আব্দুল হান্নান শেলী মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত হন। ১৯৬৭ সালে কল্যাণ মিত্রের রচনায় ‘সাগর সেচা মানিক’ নাটকের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু হয়। পরবর্তীতে অভিনয়ের টানে তিনি ঢাকায় চলে আসেন এবং পেশাদার অভিনয়ে যুক্ত হন।

এই অভিনেতা দীর্ঘদিন ধরে দেশের অভিনয় জগতে অত্যন্ত মার্জিত এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে অবদান রেখে আসছেন। তবে বর্তমানে তিনি বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!