× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৭:২১ এএম

লোকসানি সোনারগাঁও টেক্সটাইলের ৬০ শতাংশ দর বৃদ্ধি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৭:২১ এএম

লোকসানি সোনারগাঁও টেক্সটাইলের ৬০ শতাংশ দর বৃদ্ধি

ব্যবসায় ধারাবাহিক লোকসানের মধ্যেও এক মাসের কম সময়ে শেয়ারদর প্রায় ৬০ শতাংশ বাড়ায় সোনারগাঁও টেক্সটাইলের কাছে ব্যাখ্যা তলব করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) ছাড়াই শেয়ারদর বেড়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১০ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৩ দশমিক ৯০ টাকা, যা ২ জুন লেনদেন শেষে বেড়ে দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৪০ টাকায়। অর্থাৎ, এক মাসেরও কম সময়ে শেয়ারটির দর বেড়েছে ২০ দশমিক ৫০ টাকা বা ৬০ শতাংশ। অথচ কোম্পানিটি বর্তমানে লোকসানে রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই–মার্চ) শেয়ারপ্রতি শূন্য দশমিক ১৯ টাকা করে মোট ৫০ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।

এর আগের ২০২৪-২৫ অর্থবছরেও লোকসান করে সোনারগাঁও টেক্সটাইল। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি শূন্য দশমিক ৮০ টাকা করে মোট ২ কোটি ১৩ লাখ টাকা লোকসান হয়। লোকসানের কারণে গত বছর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে পারেনি কোম্পানিটি। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ১০ পয়সা (১ শতাংশ) লভ্যাংশ দেওয়া হয়েছিল। ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইলের পরিশোধিত মূলধন ২৬ কোটি ৪৭ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা রয়েছে ৫৫ দশমিক ৫৫ শতাংশ।

রূপালী বাংলাদেশ

Link copied!