× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৭:১৯ এএম

৯ মাসের মধ্যে পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৭:১৯ এএম

৯ মাসের মধ্যে পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন

৯ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। গতকাল বুধবার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ১ হাজার ২৭৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল সর্বশেষ গত বছরের ৯ সেপ্টম্বর, সেদিন ১ হাজার ৪০০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিল। লেনদেনের সঙ্গে এদিন বেড়েছে শেয়ারদর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাও। দিন শেষে প্রধান সূচকে ৩৫ দশমিক ৪৫ পয়েন্ট যোগ হওয়ায় ডিএসইএক্স ৫ হাজার ৪৪১ পয়েন্টে পৌঁছেছে।

গত নির্বাচনে জিতে বিএনপি সরকারে আসার খবরে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি পরপর তিন দিন ১২০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল ঢাকার বাজারে। এরপর গত ২২ এপ্রিল পর্যন্ত ডিএসইর লেনদেন আর হাজার কোটি টাকার ঘর স্পর্শ করেনি। মাঝে ৮ এপ্রিল প্রায় ৯৯২ কোটি টাকার লেনদেন হয়েছিল। ঈদের ছুটি শেষে সোমবার ডিএসইতে ৯০০ কোটি টাকার ওপরে শেয়ার হাতবদল হয়। মঙ্গলবার লেনদেন হয় ১ হাজার ৮০ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে সবশেষ হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয় গত ১২ মে; সেদিন ১ হাজার ১০১ কোটি টাকার শেয়ার হাসবদল হয়। গতকাল বুধবার ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এর মধ্যে দর বেড়েছে ২৪৩টির, কমেছে ৯৮টির এবং আগের দরে লেনদেন হয়েছে ৪৯টি। লেনদেনে সবচেয়ে বেশি অবদান রাখে প্রকৌশল, বস্ত্র, ওষুধ ও রসায়ন খাত।

 

রূপালী বাংলাদেশ

Link copied!