× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৮:২৯ পিএম

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণ, ২ বছর পর প্রেমিক গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৮:২৯ পিএম

র‍্যাবের হাতে গ্রেপ্তার হাসিব চৌধুরী। ছবি : সংগৃহীত

র‍্যাবের হাতে গ্রেপ্তার হাসিব চৌধুরী। ছবি : সংগৃহীত

ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে এক তরুণীকে বিয়ের আশ্বাসে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার তরুণের নাম হাসিব চৌধুরী (২১)। মঙ্গলবার (২ জুন) রাতে ঢাকার লালবাগ থানাধীন পলাশীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৩ জুন) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য জানান। গ্রেপ্তার হাসিব চৌধুরী বরিশালের হিজলা উপজেলার মোল্লারহাট এলাকার লিটন চৌধুরীর ছেলে।

র‍্যাব জানায়, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন হাসিব। পরে ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি দুপুরে ঘুরতে যাওয়ার কথা বলে ফরিদপুরের একটি রেস্টুরেন্টে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন। এ সময় তিনি ঘটনার ভিডিও ও ছবি নিজের মোবাইল ফোনে ধারণ করে সংরক্ষণ করেন।

অভিযোগে বলা হয়, পরে ওই ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারণকৃত ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ১১ মে ফরিদপুরের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।

র‍্যাব-১০ এর কর্মকর্তা তাপস কর্মকার বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র‍্যাব-১০ এর সহায়তা চান। পরে গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন, দুটি পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ড এবং একটি ইলেকট্রিক ভেপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১০।

Link copied!