× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০২:৫০ পিএম

লালবাগে বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০২:৫০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর লালবাগ থানার নিউ পল্টন লাইন এলাকার একটি বাসা থেকে মো. তানজিল হোসেন (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

লালবাগ থানার এসআই আব্দুস সালাম জানান, খবর পেয়ে লালবাগের নিউ পল্টন লাইনের একটি বাসার দ্বিতীয় তলা থেকে রাত সাড়ে ৩টার দিকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি জানান, স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মেয়ের সঙ্গে প্রেমসংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তানজিল নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসআই আরও জানান, নিহত তানজিলের বাবার নাম মোহাম্মদ রাজন। তাদের স্থায়ী ঠিকানা নিউ এলিফ্যান্ট রোডের ৫৩/১ নম্বর বাসা। বর্তমানে তিনি লালবাগের নিউ পল্টন লাইনের ১৫২/৬ নম্বর বাসায় ভাড়া থাকতেন।ৃ

Link copied!