× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ১০:১২ এএম

যেসব জেলার জন্য সতর্কবার্তা জারি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ১০:১২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশজুড়ে তীব্র খরা চললেও দেশের উত্তর-পূর্বাঞ্চলের তিন জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টার মধ্যে এসব এলাকায় এ ধরনের আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার কিছু এলাকায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত, বজ্রবৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে।

বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে কৃষিজমি, জলাশয়, খোলা মাঠ, উঁচু স্থান কিংবা গাছের নিচে অবস্থান প্রাণহানির কারণ হতে পারে। এ কারণে বজ্রপাতের সময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা বলছেন, বর্ষা মৌসুমের শুরুতে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ বজ্রবৃষ্টি ও বজ্রপাতের ঘটনা বাড়তে পারে। তাই সম্ভাব্য দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

Link copied!