কাপ্তাই হ্রদের পানি দ্রুত না কমালে বিপর্যস্ত হবে বোরো চাষ
ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:১৩ পিএম
কাপ্তাই হ্রদ-এর পানি কয়েক দিনের মধ্যে না কমানো হলে মারাত্মকভাবে ব্যাহত হবে বোরো মৌসুমের ধান চাষসহ অন্যান্য আবাদ। এতে চরম অনিশ্চয়তায় পড়েছেন হাজারো কৃষক। সংশ্লিষ্টদের আশঙ্কা, নির্ধারিত সময়ে পানি না নামলে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার তুলনায় উৎপাদন অনেক কমে যেতে পারে।
সরেজমিনে দেখা যায়, বিলাই বাজার, কেরনছড়ি, ধূপ্যাচর, দীঘলছড়ি, কুতুবদিয়া, মাছকাবা ছড়া,...