সকালের মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা
জুন ৭, ২০২৬, ০২:৫১ এএম
দেশের ১৮ জেলায় রোববার (৭ জুন) সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (৬ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা,...