× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:৪১ পিএম

রাতেই ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাতের মধ্যেই দেশের ৮ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য জানিয়েছে আবহাওয়াবিদ ওমর ফারুক।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নেত্রকোণায় দেশের সর্বোচ্চ ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে নওগাঁর বাদলগাছীতে ৪৮ মিলিমিটার ছাড়াও ফরিদপুর ও রাজশাহীর বাঘাবাড়ীতে ৪৪, কিশোরগঞ্জের নিকলিতে ৩৮, দিনাজপুরে ৩৪, নারায়ণগঞ্জে ৩৩, ঢাকায় ২৭ মিলিমিটারসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষের দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রূপালী বাংলাদেশ

Link copied!