× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৮:৩৩ পিএম

ঝড়ে ভেঙে পড়া গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ হারালেন আরোহী

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৮:৩৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

লক্ষ্মীপুরে প্রচণ্ড ঝড়ে ভেঙে পড়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মনোহরী দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ কলেজের সামনে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ ঘটনা ঘটে।

নিহত যুবক কলমনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের কর্মজীত সাধুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলযোগে মনোহরী বাড়িতে যাচ্ছিলেন। ঘটনার সময় লক্ষ্মীপুরে প্রচণ্ড ঝড় হয়। এতে ঘটনাস্থলে সড়কের ওপর পড়ে থাকা গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মনোহরী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মোটরসাইকেলে একাই ছিলেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঝড়ে সড়কের ওপর গাছ ভেঙে পড়ে। ওই গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যক্তি মারা গেছেন। মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!