× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৫:৫২ পিএম

ঝড়ে যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বিপর্যয়, সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৫:৫২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

প্রবল ঝড়, দমকা হাওয়া ও বজ্রপাতের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। সোমবার (১৬ মার্চ) পূর্ব উপকূলসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিকূল আবহাওয়ার প্রভাবে সাড়ে ১২ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়, ফলে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিউইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি এবং আটলান্টার মতো গুরুত্বপূর্ণ শহরের প্রধান বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জন এফ কেনেডি (জেএফকে), লাগার্ডিয়া, হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা এবং শিকাগোর ওহেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে। এসব বিমানবন্দরে অর্ধেকেরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

এছাড়া টেক্সাসের জর্জ বুশ আন্তমহাদেশীয় বিমানবন্দর এবং বাল্টিমোর/ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। ফ্লাইট ট্র্যাকিং সাইট ‘ফ্লাইটঅ্যাওয়্যার’-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৪ হাজার ফ্লাইট বাতিল এবং সাড়ে ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

বড় এয়ারলাইন্সগুলোর মধ্যে আমেরিকান এয়ারলাইন্স, সাউথওয়েস্ট এয়ারলাইন্স এবং ডেল্টা এয়ার লাইন্সের প্রায় ৪৫ শতাংশ ফ্লাইট শিডিউলে বিঘ্ন ঘটে। অন্যদিকে ইউনাইটেড এয়ারলাইন্সের প্রায় ৩৬ শতাংশ ফ্লাইটও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন পরিবহন সচিব শন ডাফি জানিয়েছেন, শীতকালীন ঝড় ও বজ্রপাতের কারণে দেশজুড়ে বিমান চলাচলে এই অচলাবস্থা তৈরি হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে ওয়াশিংটন ডিসি এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুপুর ২টার মধ্যে অফিস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

রূপালী বাংলাদেশ

Link copied!