নির্বাচনে ব্যবহার হবে ড্রোন, ২৬ হাজার বডি-ওর্ন ক্যামেরা : স্বরাষ্ট্র উপদেষ্টা
ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৭:১৭ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় তবে কেউ ছাড় পাবে না। কেন্দ্র দখল যেন না হয় সেজন্য এবার সিসি টিভি ক্যামেরা কেন্দ্রে লাগানো হচ্ছে, পুলিশকে ২৫ হাজার সাত শ বডি-ওর্ন ক্যামেরা দিচ্ছি, ড্রোন ব্যবহার করছি। এরপরও যদি কেউ কোনোরকম এদিক-সেদিক করতে...