৬৫০ কিলোমিটার হেঁটে থালাপতিকে দেখতে আসলেন এক দম্পতি
মে ১১, ২০২৬, ০৮:৫৮ পিএম
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে দেখা করতে ৬৫০ কিলোমিটার পায়ে হেঁটে কেরালা থেকে চেন্নাই এসেছেন এক দম্পতি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ভাইরাল ওই দম্পতির নাম মোহাম্মদ রাফি ও উম্মু শাহানামুল। কেরালার মালাপ্পুরাম জেলার তানুরের বাসিন্দা তারা। রাফি পেশায় একজন ড্রাইভার, তার স্ত্রী শাহানামুল ভ্রমণ ও...