× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৫:৩৫ পিএম

একসঙ্গে বিষপান করে ঋণে জর্জরিত দম্পতির ‘আত্মহত্যা’

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৫:৩৫ পিএম

নিহত দম্পতি আল আমিন ও জরিনা বেগম। ছবি- রূপালী বাংলাদেশ

নিহত দম্পতি আল আমিন ও জরিনা বেগম। ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভাব-অনটনের চাপ সহ্য করতে না পেরে একসঙ্গে বিষপান করে স্মামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। রোববার (২৫ মে) রাতে উপজেলার লালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আল আমিন (২৫) ও তার স্ত্রী জরিনা বেগম (২০)। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

জানা গেছে, সংসারের একাধিক ঋণের কিস্তি ও অভাবে জর্জরিত ছিলেন তারা। দারিদ্র্য আর মানসিক চাপে দাম্পত্য কলহ শুরু হলে দুজনে মিলে কীটনাশক ট্যাবলেট খান।

স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। জরিনা সেখানে পৌঁছার পরই মারা যান। কিছু সময় মৃত্যুর সঙ্গে লড়ে রাত ১টার দিকে মারা যান আল আমিন।

জরিনার ভাই আনোয়ার হোসেন বলেন, ‘অভাব আর টানাপোড়েনে তাদের সংসারে নিত্যদিন কহল লেগেই থাকত। কয়েক দিন আগে আল আমিন কিস্তির চাপে ইজিবাইক বিক্রি করে দেন। তারপর থেকেই শুরু হয় ঝগড়া। দুঃখ, হতাশা আর অসহ্য বেদনা থেকেই তারা এই পথ বেছে নেন।’

এ বিষয়ে আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন বলেন, ‘অভাব-অনটন ও মানসিক যন্ত্রণার কারণেই আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ হাসপাতালে গেছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

Link copied!