লালমনিরহাটে ধানের ফলনে খুশি চাষিরা, দামে হতাশ
মে ১৩, ২০২৬, ০৬:০১ পিএম
প্রকৃতি আর বাজার—দুই দিক থেকেই অনিশ্চয়তার মুখে লালমনিরহাটের কৃষকেরা। একদিকে মাঠজুড়ে সোনালি ধান, অন্যদিকে আকাশজুড়ে কালো মেঘ। ধান ঘরে তোলার এমন সময়ে কৃষকের হতাশা আরও বাড়িয়েছে বাজারদর। কৃষকেরা বলছেন, ধান বিক্রির দামে তাদের উৎপাদন খরচই উঠছে না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে লালমনিরহাটে ৪৮ হাজার ১১০ হেক্টর জমিতে বোরো...