আন্দামান সাগরে নৌকা ডুবে বাংলাদেশিসহ ২৫০ অভিবাসী নিখোঁজ
এপ্রিল ১৪, ২০২৬, ০৯:৪৩ পিএম
আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিক রয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউএনএইচসিআর এবং আইওএম।
জানা যায়, ট্রলারটি টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথে প্রচণ্ড বাতাস ও...