পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনারের সাক্ষাৎ
এপ্রিল ২৮, ২০২৬, ০৮:৩৬ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডি। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্টিত হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও শ্রীলঙ্কার চলমান দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তারা বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, যোগাযোগ,...