× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ১১:৪৮ এএম

শান্তি ও টেকসই উন্নয়নে কাজ করবে বাংলাদেশ: জাতিসংঘে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ১১:৪৮ এএম

জাতিসংঘের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: রূপালী বাংলাদেশ

জাতিসংঘের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: রূপালী বাংলাদেশ

গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বুধবার (১৪ মে) নিউইয়র্কে জাতিসংঘের রাজনৈতিক, শান্তি প্রতিষ্ঠা ও শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবনির্বাচিত সরকারের বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরে বলেন, জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, জনসেবার মান উন্নয়ন এবং মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, সামাজিক-অর্থনৈতিক ঝুঁকি ও দুর্বলতা মোকাবিলায় সরকার ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, চলমান বৈশ্বিক তারল্য সংকটের মধ্যেও শান্তিরক্ষা ম্যান্ডেট অক্ষুণ্ন রাখা জরুরি। পাশাপাশি সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর দীর্ঘমেয়াদি সমাধান। প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।

বৈঠকে সহকারী মহাসচিব খালেদ খিয়ারি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদান এবং শান্তি ও নিরাপত্তা উদ্যোগে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!