× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৯:১০ পিএম

মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৯:১০ পিএম

মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহিয়ে এলদিন আহমেদ ফাহমি। 

সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও মিশরের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী মিশর সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান, দেশটি বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের আতিথেয়তা দিচ্ছে। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পূর্ণ অর্থায়নে বৃত্তির সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২৪-এ উন্নীত করার সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প, কৃষি, পাট ও জনশক্তি খাতে সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। প্রতিমন্ত্রী সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত মিশরের পক্ষ থেকে সব খাতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি দক্ষ ও অর্ধদক্ষ জনশক্তি নিয়োগসহ জ্বালানি, কৃষি ও সংস্কৃতি খাতে যৌথ কাজের আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশকে অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

এ সময় প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি এবং নিয়মিত উচ্চপর্যায়ের সফরের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত বাংলাদেশ-মিশর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে তার দেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!