× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৯:২০ পিএম

সিআইএস ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৯:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পূর্ব ইউরোপ ও কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস (সিআইএস) এবং মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে কাজ করছে বাংলাদেশ। সম্ভাবনাময় হলেও এখনো পুরোপুরি কাজে লাগানো যায়নি—এমন বাজারগুলোতে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে সরকার।

মঙ্গলবার (৭ জুলাই) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির সঙ্গে কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিআইএস-বিসিসিআই)-এর পরিচালনা পর্ষদ ও কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বিশ্বের সম্ভাবনাময় কিন্তু তুলনামূলকভাবে অনাবিষ্কৃত অঞ্চল, বিশেষ করে পূর্ব ইউরোপ ও সিআইএসভুক্ত দেশগুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে বাণিজ্যের বহুমুখীকরণ এবং বিনিয়োগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, মলদোভা, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য সম্ভাবনাময় বাজার। এসব দেশে ওষুধ, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, হিমায়িত চিংড়ি, উষ্ণমণ্ডলীয় ফল এবং তথ্যপ্রযুক্তি পণ্যের রপ্তানির যথেষ্ট সুযোগ রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা কাজে লাগাতে ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সিআইএসভুক্ত দেশগুলোর শীর্ষ বাণিজ্য ও শিল্প সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে ব্যবসা-প্রতিষ্ঠান পর্যায়ের সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে প্রদর্শনী ও মেলার আয়োজন, বাংলাদেশের পণ্যের আন্তর্জাতিক ব্র্যান্ডিং, সরাসরি বিমান যোগাযোগের অভাব, সংশ্লিষ্ট দেশগুলোর রাজধানীতে বাংলাদেশের আবাসিক কূটনৈতিক মিশনের সীমাবদ্ধতা এবং ব্যাংকিং ও আর্থিক লেনদেনসংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনা হয়।

এসব প্রতিবন্ধকতা দূর করে সিআইএস অঞ্চল ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রূপালী বাংলাদেশ

Link copied!