এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি
ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১০:০৯ পিএম
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে দলটি।
দলের ঘোষিত মোটো ‘বিপ্লব, বিকল্প, বিনির্মাণ’ ধারণ করে আগামী ২৮ ফেব্রুয়ারি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী...