সম্মিলিত ইসলামী ব্যাংকে নিয়োগ নীতিমালা জারি
জানুয়ারি ১৯, ২০২৬, ০৫:৫৩ এএম
নবগঠিত রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগের সুযোগ রেখে নীতিমালা জারি করেছে সরকার। ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও মহাব্যবস্থাপক (জিএম) পদে নিয়োগ ও পদায়ন–সংক্রান্ত এই নীতিমালা জারি করা হয় রোববার।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি, ডিএমডি ও জিএম পদে নিয়োগ...