শিক্ষার্থীদের টিউশন ফি নিয়ে জরুরি নির্দেশনা
ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:৪৭ পিএম
বেসরকারি স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, সংশোধিত শিক্ষার্থী ভর্তি নীতিমালা অনুযায়ী টিউশন ফি নিতে হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে ‘বেসরকারি স্কুল, স্কুল...