× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৩:৪৭ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা 

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৩:৪৭ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ দিয়েছে মাউশি। ছবি- সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ দিয়েছে মাউশি। ছবি- সংগৃহীত

দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (৫ আগস্ট) এবং ‘জুলাই শহীদ দিবস’ (১৬ জুলাই) যথাযথভাবে উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এ দিনটি ‘সাধারণ ছুটি’ হিসেবে বিবেচিত হবে এবং মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ১ নম্বর পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

একইভাবে, ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যা উক্ত পরিপত্র অনুযায়ী ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন করা হবে।

উল্লেখ্য, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সরকারি ছুটি থাকবে, এ ঘোষণা বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!