× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১, ২০২৫, ০৩:৩৩ পিএম

কুয়েটে নতুন উপাচার্য নিয়োগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১, ২০২৫, ০৩:৩৩ পিএম

অধ্যাপক ড. মো. হযরত আলী  ছবি: সংগৃহীত

অধ্যাপক ড. মো. হযরত আলী ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক ড. মো. হযরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১ মে) রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা কুয়েটে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগবিষয়ক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ও ১০ (৩) ধারা অনুসারে ওই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন ভাইস চ্যান্সেলর নিয়োগের আগ পর্যন্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।

অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্ব নেওয়া এই উপাচার্য তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। তবে বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন তিনি।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন তিনি। তবে চ্যান্সেলর (বাংলাদেশের রাষ্ট্রপতি) প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
  
এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

আরবি/থিও

Link copied!