আখাউড়ায় সরিষায় দুলছে কৃষকের রঙিন স্বপ্ন
জানুয়ারি ৪, ২০২৬, ০৪:৫১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিস্তীর্ণ এলাকাজুড়ে সরিষার হলুদ ফুলের সমারোহ ছড়িয়ে আছে। যতদূর চোখ যায়, কেবল হলুদ আর হলুদ চোখে পড়ে। সরিষার মাঠ দেখে মনে হয়, প্রকৃতি নিজ হাতে হলুদের চাদর বিছিয়ে দিয়েছে।
হলুদ সরিষা ফুলের মৌ মৌ গন্ধ আকর্ষণ করছে মৌমাছিদের। মধু আহরণে ব্যস্ত মৌমাছির দল মাঠে ঘুরে বেড়াচ্ছে। আর এ...