× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০১:৩৫ পিএম

ট্রাক উল্টে অবমুক্ত ২৫ কোটি মৌমাছি, আতঙ্কে স্থানীয়রা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০১:৩৫ পিএম

উড়ন্ত মৌমাছির দল । ছবি - সংগৃহীত

উড়ন্ত মৌমাছির দল । ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লিন্ডেন শহরে ট্রাক উল্টে মুক্ত হয়ে গেছে ২৫ কোটি মৌমাছি। শুক্রবার (৩০ মে) ভোর ৪টায় এ ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

হোয়াটকম কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, ট্রাকচালক একটি বাঁকা রাস্তা ঠিকমতো অতিক্রম করতে না পারায় ট্রাকটি খাদে পড়ে যায়। চালক অক্ষত থাকলেও সব মৌচাক ছিটকে পড়ে এবং ২৫ কোটি মৌমাছি ছড়িয়ে পড়ে চারপাশে।

ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন স্থানীয় প্রশাসন, জরুরি বিভাগ ও প্রায় দুই ডজন স্থানীয় মৌচাষি। তাৎক্ষণিক মৌচাকগুলো উদ্ধার ও পুনঃস্থাপনের চেষ্টা করে তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী এক-দুই দিনের মধ্যে মৌমাছিগুলো নিজেদের রানী মৌমাছির খোঁজে চাকে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

শেরিফের অফিস জানিয়েছে, মৌচাষি কমিউনিটির অসাধারণ সহায়তায় লাখ লাখ মৌমাছিকে বাঁচানো সম্ভব হয়েছে। তবে সাধারণ জনগণকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Link copied!