এইচএসসির ফল প্রকাশ অক্টোবরে
সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৬:৩৭ পিএম
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।
দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘পাবলিক পরীক্ষার আইন অনুযায়ী, লিখিত...