× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৬:৫৯ পিএম

ঢাকা বোর্ডের ৬ এসএসসি কেন্দ্র বাতিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৬:৫৯ পিএম

ঢাকা বোর্ডের ৬ এসএসসি কেন্দ্র বাতিল। ছবি- সংগৃহীত

ঢাকা বোর্ডের ৬ এসএসসি কেন্দ্র বাতিল। ছবি- সংগৃহীত

২০২৬ সাল থেকে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি এসএসসি পরীক্ষা কেন্দ্র বাতিল করা হয়েছে। প্রশাসনিক কারণে এবং পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক স্মারকের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেছে।

স্মারকে জানানো হয়েছে, বাতিলকৃত ছয়টি কেন্দ্রে পাঁচটি কেন্দ্র প্রশাসনিক কারণে এবং একটি কেন্দ্র পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় বন্ধ করা হয়েছে।

বাতিল হওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে—

  • ঢাকা-৬৯ কেন্দ্র: হাজী এম. এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় (কোড ৪৯৪)
  • ঢাকা-৭৮ কেন্দ্র: হাজী বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় (কোড ৫৭৮)
  • শিবালয়-২ কেন্দ্র: রাওয়ান ইবনে রমজান স্কুল অ্যান্ড কলেজ (কোড ৫১১)
  • জয়নগর কেন্দ্র: জয়নগর জুলমত আলী উচ্চ বিদ্যালয় (কোড ৩১২)
  • কামারখালী কেন্দ্র: কামারখালী উচ্চ বিদ্যালয় (কোড ২৬৭)

ওপরের পাঁচটি কেন্দ্র প্রশাসনিক কারণে বাতিল করা হয়েছে। এ ছাড়াও, বালিয়াকান্দি-২ কেন্দ্র: লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ (কোড ৩৬৫) পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় বাতিল করা হয়েছে।

এর আগে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছিল। স্মারকে জানানো হয়েছে, যদি কোনো কেন্দ্র নিয়ে আপত্তি থাকে, তা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বোর্ডে জানাতে হবে।

Link copied!