× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৬:৩৭ পিএম

এইচএসসির ফল প্রকাশ অক্টোবরে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৬:৩৭ পিএম

পরীক্ষার হলে শিক্ষার্থীরা।

পরীক্ষার হলে শিক্ষার্থীরা।

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।

দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘পাবলিক পরীক্ষার আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। সেই হিসেবে আগামী মাসের মাঝামাঝিতে এইচএসসির ফল প্রকাশ করা হতে পারে।’

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। তবে বন্যার কারণে দেশের কয়েকটি জেলায় পরীক্ষা স্থগিত করা হয়—যদিও পুনরায় ফের সূচি প্রকাশ করে নেওয়া হয় পরীক্ষা—এ কারণে পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছিলেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সেই হিসেবে ফলের অপেক্ষায় রয়েছেন সোয়া ১২ লাখ শিক্ষার্থী।

Link copied!