চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি-জুস-কেক দিল মহানগর এনসিপি
এপ্রিল ২২, ২০২৬, ০১:৩১ এএম
তীব্র তাপদাহে এসএসসি পরীক্ষার্থী ও পথচারীদের স্বস্তি দিতে বিশুদ্ধ পানি, জুস ও কেক বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের জামালখান এলাকায় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। সেখানে পরীক্ষার্থী, অভিভাবক, রিকশাচালক, পথচারী ও শ্রমজীবী মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী...