× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:০৫ পিএম

আগামী সপ্তাহে হতে পারে বৃষ্টি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:০৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আজ (শুক্রবার) ১৪ ফাল্গুন। বসন্ত চলে আসার পর দুই সপ্তাহ পেরিয়ে গেছে এখনো তেমন বৃষ্টি হয়নি। কয়েকদিন আগে সামান্য বৃষ্টি হয়েছিল দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের কিছু এলাকায়। তাই শুষ্ক আবহাওয়া থাকায় ফাগুন তার অস্তিত্ব জানান দিচ্ছে শুকনো পাতা ঝরানোর মধ্য দিয়েই। এর সঙ্গে গরমও বাড়ছিল।

আজ দেশের বেশির ভাগ অঞ্চলেও তাপমাত্রা কমেছে। এ ছাড়া মার্চ মাসের শুরুতে সিলেট অঞ্চলে বজ্রবৃষ্টিও হতে পারে। আবহাওয়ার আজকের পূর্বাভাসে এমন তথ্যই মিলেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাস থেকে জানা গেছে, সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা একই এলাকায় ছিল ১৩ দশমিক ৬।

সর্বোচ্চ তাপমাত্রা কমার কথা জানা গেছে এই পূর্বাভাসে। গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম জেলার সন্দ্বীপে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ২৫ ফেব্রুয়ারি যা ছিল চট্টগ্রামের আমবাগানে ৩৪ দশমিক ৪।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল ২৮ ফেব্রুয়ারিও রাত ও দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে ১, ২ ও ৩ মার্চ সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই তিন দিন দেশে তাপমাত্রা ১-২ সেলসিয়াস কমে আসতে পেতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!