× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৯:২৩ এএম

রাজধানীতে দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির পূর্বাভাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৯:২৩ এএম

রাজধানীতে দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে গত কয়েক দিনের গুমোট আবহাওয়ায় কিছুটা স্বস্তি মিলতে পারে। একই সাথে আজ দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ের মধ্যে যেকোনো সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ দিনের বেলা পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির প্রভাবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে আসবে।

এদিকে, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!