× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১১:২৭ এএম

ঢাকাসহ ১৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১১:২৭ এএম

সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা। ছবি : সংগৃহীত

সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা। ছবি : সংগৃহীত

ঢাকাসহ দেশের ১৬টি জেলায় আজ সন্ধ্যার মধ্যে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝড় আঘাত হানতে পারে। এর সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া, বৃষ্টি এবং বজ্রপাত।

এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ১৬ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Link copied!