× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৮:৩৭ এএম

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৮:৩৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

বিশ্বের শহরগুলোর বায়ুদূষণ কিছুটা ওঠানামা করলেও শনিবার (১১ এপ্রিল) সকালে আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৮৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। আগের দিন এ স্কোর ছিল ১৮৭ এবং তখন শহরটির অবস্থান ছিল দ্বিতীয়।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হ্যানয় (১৮৫), তৃতীয় স্থানে চিয়াং মাই (১৭৮), চতুর্থ স্থানে জাকার্তা (১৫৯) এবং ষষ্ঠ স্থানে কায়রো (১৫৬) যেগুলোর বায়ুমানও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

অন্যদিকে কলকাতা ১৫৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে, যা একইভাবে অস্বাস্থ্যকর। তবে দিল্লি ১৪৪ স্কোর নিয়ে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এদিকে পাকিস্তানের করাচি ও লাহোরের বায়ুমান তুলনামূলক উন্নত হয়ে ৮৬ স্কোরে নেমে এসেছে, যা মাঝারি বা সহনীয় পর্যায়ে ধরা হয়।

চীনের হাংজৌ ও সাংহাই ১৪৩ স্কোর নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে, আর উহান ১১০ স্কোর নিয়ে ১১তম অবস্থানে আছে যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের বাইরে কম বের হওয়া উচিত। প্রয়োজনে মাস্ক ব্যবহার ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!