× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১১:০০ এএম

দেশে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা, নদীবন্দরগুলোকে সতর্কবার্তা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১১:০০ এএম

বজ্রবৃষ্টি। ছবি : সংগৃহীত

বজ্রবৃষ্টি। ছবি : সংগৃহীত

দুপুরের মধ্যে সিলেট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আগামী দুই দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তৃতীয় দিন (১৪ এপ্রিল) থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঢাকায় বর্তমানে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে।

রূপালী বাংলাদেশ

Link copied!