× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৯:০৭ এএম

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৯:০৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকাতেও দিন দিন বায়ুদূষণ বাড়ছে। সাম্প্রতিক কয়েক দিনের বৃষ্টিপাত সত্ত্বেও রাজধানীর বায়ুমানে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি।

মঙ্গলবার (৫ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান প্রথম। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ১৬৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একই সময়ে দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চেংদু শহর। শহরটির বায়ুমানের স্কোর ১৫৬। এছাড়া ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি, ১৪৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতে দিল্লি।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!